Make money doing the work you believe in
পারসোনালি আমার নজরুলের শব্দচয়ন বেশি হার্ট টাচিং লাগে। অবাক লাগে যে, ঠিক এরকম একটা নিখুঁত শব্দ এখানে তাঁর মনে আসলো কীভাবে! কীভাবে শব্দটা একইসাথে এতো গভীর আর এতো সৌন্দর্য ছড়াচ্ছে!
"বাগিচায় বুলবুলি তুই ফুলশাখাতে, দিসনে আজি দোল। আজো তার ফুলকলিদের ঘুম টুটেনি, তন্দ্রাতে বিলোল।
আজো হায় রিক্ত শাখায়, উত্তরী বায়, ঝুরছে নিশিদিন। আসেনি দখনে হাওয়া, গজল গাওয়া, মৌমাছি বিভোল।
কবে সে ফুল-কুমারী, ঘোমটা চিরি আসবে বাহিরে, শিশিরের স্পর্শসুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপোল।"
এইটুকু কয়েক লাইনেই 'ঝুরছে' শব্দটা এখানে খুবই অদ্ভুত। শব্দটা একই সাথে কাব্যিক, মিনিংফুল, শুনতে অসম্ভব সুন্দর আর একদম ইউনিক! তারপর 'স্পর্শসুখে' শব্দটাও একদম ছবির মতো একটা দৃশ্য এঁকে দিচ্ছে এখানে। 'তন্দ্রাতে বিলোল' এই শব্দ দুটো একসাথে এখানে জুড়ে দিয়ে আর কেউ কি পারতো সম্পুর্ণ অন্য আরেকটা অর্থ প্রকাশ করতে! খুব অবাক লাগে!
